2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম রাজ্য অন্নপূর্ণার টাকা না পেয়ে ক্ষোভ চরমে, এবার বিজেপি অফিসের সামনেই মহিলাদের বিক্ষোভ
রাজ্য

অন্নপূর্ণার টাকা না পেয়ে ক্ষোভ চরমে, এবার বিজেপি অফিসের সামনেই মহিলাদের বিক্ষোভ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
21 August 2026, 07:50 PM 42 ভিউ 1 মিনিট পড়ুন
অন্নপূর্ণার টাকা না পেয়ে ক্ষোভ চরমে, এবার বিজেপি অফিসের সামনেই মহিলাদের বিক্ষোভ
ফাইল চিত্র: Asansol, West Bengal, India
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে এবার ক্ষোভের আঁচ পৌঁছল বিজেপির দরজায়!
আসানসোলের কুলটি বিধানসভা এলাকার আলডিহিতে বিজেপি পার্টি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা।
বিক্ষোভকারীদের অভিযোগ, অনলাইন ও অফলাইনে নিয়ম মেনে আবেদন করার পরও এখনও তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা।
১৭ আগস্টের মধ্যে টাকা পাওয়ার আশ্বাস মিললেও, সময়সীমা পেরিয়ে গেলেও মেলেনি কোনও টাকা।
বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিজেপি কর্মী সোনালি বাউরি দাবি করেন, যোগ্য উপভোক্তাদের দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে কুলটির বিধায়ক তথা মন্ত্রী অজয় পোদ্দারের হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image