2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম রাজ্য হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান, গাড়িতে লেপে দেওয়া হলো কাদা
রাজ্য

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান, গাড়িতে লেপে দেওয়া হলো কাদা

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
9 August 2026, 07:07 PM 70 ভিউ 1 মিনিট পড়ুন
হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল ‘চোর চোর’ স্লোগান, গাড়িতে লেপে দেওয়া হলো কাদা
ফাইল চিত্র: Kolkata, West Bengal, India
পুলিশ হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হালিশহর। রবিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর ঘিরেই এলাকায় তৈরি হয় তীব্র উত্তেজনা। মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। বিক্ষোভকারীদের তরফে ওঠে ‘চোর চোর’ স্লোগান। অভিযোগ, সেই সময় মমতার গাড়িতে কাদা লেপে দেওয়া হয়।
শুক্রবার তোলাবাজি-সহ একাধিক অভিযোগে বিরজু কেওতকে গ্রেফতার করে হালিশহর থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, শনিবার ভোরে হেফাজতে থাকাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হেফাজতে মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পরিবারের অভিযোগ, পুলিশের মারধরের জেরেই বিরজুর মৃত্যু হয়েছে। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও র‍্যাফ।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image