2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া রাতের অন্ধকারে স্করপিও ছুটছিল! পুলিশের নাকায় ধরা পড়তেই বেরিয়ে এল ৪৫৯ কেজি পোস্তর খোসার গুঁড়ো
পুরুলিয়া

রাতের অন্ধকারে স্করপিও ছুটছিল! পুলিশের নাকায় ধরা পড়তেই বেরিয়ে এল ৪৫৯ কেজি পোস্তর খোসার গুঁড়ো

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
20 August 2026, 10:15 AM 31 ভিউ 1 মিনিট পড়ুন
রাতের অন্ধকারে স্করপিও ছুটছিল! পুলিশের নাকায় ধরা পড়তেই বেরিয়ে এল ৪৫৯ কেজি পোস্তর খোসার গুঁড়ো
পুরুলিয়া: রাতের অন্ধকারে ঝালদা-বলরামপুর রোড ধরে ছুটছিল একটি স্করপিও। কিন্তু পুলিশের নাকা চেকিংয়ে আটকাতেই গাড়ির ভিতর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সন্দেহভাজন পোস্তর খোসার গুঁড়ো। বাঘমুন্ডি থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে মোট ৪৫৯.১৪ কেজি পপি স্ট্র।
পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে ২০ আগস্ট রাতের দিকে SH-4-এর উপর নাকা চেকিং চালানো হচ্ছিল। ২০ই আগষ্ট  প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ WB 48F/71**  নম্বরের কালো স্করপিওটিকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে ১৫টি নাইলনের বস্তায় থাকা সন্দেহভাজন পপি স্ট্র উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়।
ঘটনায় হাসান আলি ওরফে লালন এবং শেখ কুরবান নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ম্যাজিস্ট্রেট, বিডিও, এসডিপিও ঝালদা এবং বাঘমুন্ডি থানার আইসির উপস্থিতিতে তল্লাশি ও বাজেয়াপ্তের প্রক্রিয়া সম্পন্ন হয়। গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিও করা হয়েছে।
ঘটনায় NDPS আইনের ১৫(c) ধারায় মামলা রুজু হয়েছে। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image