2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া গুদামের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৩০০ বস্তা ইউরিয়া
পুরুলিয়া

গুদামের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৩০০ বস্তা ইউরিয়া

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
11 August 2026, 10:04 PM 34 ভিউ 1 মিনিট পড়ুন
গুদামের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৩০০ বস্তা ইউরিয়া
পুরুলিয়ার জয়পুরে অনুমোদনহীন গুদামে অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ ইউরিয়া সার। মঙ্গলবার জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি দফতর, সিভিল প্রশাসন-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের যৌথ অভিযানে উদ্ধার হয় প্রায় ৩০০ বস্তা ইউরিয়া। প্রতিটি বস্তায় ৩৫ কেজি করে সার থাকায় মোট উদ্ধার হওয়া সারের পরিমাণ প্রায় ১০ হাজার ৫০০ কেজি।
জানা গিয়েছে, জয়পুর থানা এলাকার ওই গুদামটি ‘জয় মা তারা ফার্টিলাইজার শপ’-এর মালিক সুরেশ কুমারের। অভিযানের সময় উদ্ধার হওয়া সারের পরিমাণ নথিভুক্ত স্টকের সঙ্গে মিল পাওয়া যায়নি। পাশাপাশি, ওই বিপুল পরিমাণ ইউরিয়া মজুত ও সংরক্ষণের বৈধ নথিও দেখাতে পারেননি গুদাম মালিক।
ঘটনায় অভিযোগের ভিত্তিতে জয়পুর থানায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। গুদাম মালিককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ইউরিয়ার উৎস এবং কীভাবে তা সেখানে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image