2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া মোবাইলে সতর্কবার্তার সাইরেন, আর তার মধ্যেই বজ্রপাতে প্রাণহানি! মাঠে গরু চরাতে গিয়ে মৃত্যু বৃদ্ধের
পুরুলিয়া

মোবাইলে সতর্কবার্তার সাইরেন, আর তার মধ্যেই বজ্রপাতে প্রাণহানি! মাঠে গরু চরাতে গিয়ে মৃত্যু বৃদ্ধের

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
11 August 2026, 10:24 PM 29 ভিউ 1 মিনিট পড়ুন
মোবাইলে সতর্কবার্তার সাইরেন, আর তার মধ্যেই বজ্রপাতে প্রাণহানি! মাঠে গরু চরাতে গিয়ে মৃত্যু বৃদ্ধের
ফাইল চিত্র: 723 143, West Bengal, India
✍️হঠাৎ করেই অনেকের মোবাইলে বেজে উঠল সতর্কবার্তার সাইরেন! মেসেজে জানানো হল, আগামী কয়েক ঘণ্টায় পুরুলিয়ার কিছু এলাকায় হতে পারে তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
আর এই সতর্কবার্তার মধ্যেই সামনে এল বজ্রপাতে মৃত্যুর মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা নাগাদ পুরুলিয়ার বলরামপুর থানার রাঙ্গাডি গ্রামে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক বৃদ্ধের।
মৃতের নাম গৌউর গরাই, বয়স আনুমানিক ৬৮ বছর। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাবার খেয়ে বাড়ির অদূরের মাঠে গরু চরাতে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। এরপর মাঠের মধ্যে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবহাওয়ার সতর্কবার্তা যখন মোবাইলে পৌঁছে যাচ্ছে, তখন এই ঘটনা ফের মনে করিয়ে দিল—বজ্রঝড়ের সময় কোনওভাবেই খোলা মাঠে বা গাছের নিচে থাকা নিরাপদ নয়। সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image