2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া পুরুলিয়ার লাক্ষা এবার বিশ্ববাজারে? কেন্দ্রের পরিকল্পনায় নতুন আশার আলো পুরুলিয়ার লাক্ষা শিল্পকে ঘিরে এবার বড় সম্ভাবনার কথা জানাল কেন্দ্র সরকার। লোকসভায় এক প্রশ্নের উত্তরে বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, পুরুলিয়াকে জাতীয় স্তরে লাক্ষ
পুরুলিয়া

পুরুলিয়ার লাক্ষা এবার বিশ্ববাজারে? কেন্দ্রের পরিকল্পনায় নতুন আশার আলো পুরুলিয়ার লাক্ষা শিল্পকে ঘিরে এবার বড় সম্ভাবনার কথা জানাল কেন্দ্র সরকার। লোকসভায় এক প্রশ্নের উত্তরে বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, পুরুলিয়াকে জাতীয় স্তরে লাক্ষ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
11 August 2026, 10:48 PM 175 ভিউ 1 মিনিট পড়ুন
পুরুলিয়ার লাক্ষা এবার বিশ্ববাজারে? কেন্দ্রের পরিকল্পনায় নতুন আশার আলো  পুরুলিয়ার লাক্ষা শিল্পকে ঘিরে এবার বড় সম্ভাবনার কথা জানাল কেন্দ্র সরকার। লোকসভায় এক প্রশ্নের উত্তরে বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, পুরুলিয়াকে জাতীয় স্তরে লাক্ষ
ফাইল চিত্র: Balarampur, West Bengal, India
পুরুলিয়ার লাক্ষা শিল্পকে ঘিরে এবার বড় সম্ভাবনার কথা জানাল কেন্দ্র সরকার। লোকসভায় এক প্রশ্নের উত্তরে বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ জানান, পুরুলিয়াকে জাতীয় স্তরে লাক্ষা উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে।
কেন্দ্রীয় বাণিজ্য দফতরের নোডাল সংস্থা SHEFEXIL-এর সমীক্ষা অনুযায়ী, পুরুলিয়া দেশের অন্যতম প্রধান লাক্ষা উৎপাদক জেলা। জেলার ২০টি ব্লকের মধ্যে ১২টি ব্লকে প্রায় ৭০০ হেক্টর জমিতে লাক্ষা চাষ হয়। এই চাষের সঙ্গে জেলার উপজাতি সম্প্রদায়ের বহু পরিবারও প্রত্যক্ষভাবে যুক্ত।
কেন্দ্রের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পুরুলিয়ার লাক্ষা শিল্পে নতুন বাজার তৈরি হওয়ার পাশাপাশি উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং রপ্তানির ক্ষেত্রেও বাড়তে পারে কর্মসংস্থানের সুযোগ।
স্থানীয় চাষিদের আশা, সরকারি সহায়তা ও পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে পুরুলিয়ার লাক্ষা এবার শুধু দেশের বাজারেই নয়, পৌঁছে যেতে পারে আন্তর্জাতিক বাজারেও।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image