2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া শিক্ষকতার পাশাপাশি সরকারি দায়িত্বে অনন্য নজির, ২ দিনেই ২৭৫টি বাড়ির Census Listing শেষ বাঘমুন্ডির বৃষকেতুর
পুরুলিয়া

শিক্ষকতার পাশাপাশি সরকারি দায়িত্বে অনন্য নজির, ২ দিনেই ২৭৫টি বাড়ির Census Listing শেষ বাঘমুন্ডির বৃষকেতুর

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
19 August 2026, 10:55 PM 61 ভিউ 1 মিনিট পড়ুন
শিক্ষকতার পাশাপাশি সরকারি দায়িত্বে অনন্য নজির, ২ দিনেই ২৭৫টি বাড়ির Census Listing শেষ বাঘমুন্ডির বৃষকেতুর
পুরুলিয়া: শিক্ষকতার নিয়মিত দায়িত্ব সামলানোর পাশাপাশি সরকারি গুরুত্বপূর্ণ কাজেও কর্মনিষ্ঠার নজির গড়লেন বাঘমুন্ডির গাগী গ্রামের বাসিন্দা তথা পিড়রগোড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃষকেতু কুইরী। ২০২৬ সালের সেন্সাসের হাউস লিস্টিং পর্বে এনুমারেটর হিসেবে দায়িত্ব পেয়ে মাত্র দু’দিনেই ২৭৫টি Census House-এর তালিকাভুক্তির কাজ সম্পূর্ণ করেছেন তিনি।
বৃষকেতুবাবুর দায়িত্বে থাকা HLB 0004—পিড়রগোড়িয়ায় মোট ১৭৯টি বিল্ডিংয়ের অন্তর্গত ২৭৫টি Census House-এর তথ্য সংগ্রহ, লেআউট ম্যাপ তৈরি এবং HLO অ্যাপের মাধ্যমে তথ্য আপলোডের কাজ নির্ধারিত সময়ের অনেক আগেই সম্পূর্ণ হয়।
গত ১৬ আগস্ট ছুটির দিন হওয়া সত্ত্বেও সকাল থেকেই বাড়ি বাড়ি ঘুরে কাজ শুরু করেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাফ ম্যাপ প্রস্তুত ও তথ্য আপলোডের কাজ চালিয়ে একদিনেই প্রায় ৬০ শতাংশ কাজ শেষ করেন। পরদিন ১৭ আগস্ট স্কুলের নিয়মিত শিক্ষকতার দায়িত্ব পালনের পর সন্ধ্যায় ফের সেন্সাসের বাকি কাজ শেষ করেন।
এর আগেও বিএলও হিসেবে SIR-এর কাজ মাত্র ১৫ দিনে সম্পূর্ণ করে প্রশংসিত হয়েছিলেন বৃষকেতু কুইরী। সেন্সাসের কাজেও তাঁর এই দ্রুততা ও নিষ্ঠা ফের আলোচনায় এনেছে তাঁকে।
তাঁর কথায়, সংশ্লিষ্ট এলাকার রাস্তা, বাড়িঘর ও জনবসতি সম্পর্কে আগে থেকেই পরিচিত থাকায় কাজটি অনেকটাই সহজ হয়েছে। কাজ শুরুর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকোমল চট্টরাজের সঙ্গে গোটা এলাকা ঘুরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল।
বৃষকেতুবাবু জানান, এই কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকোমল চট্টরাজ, সেন্সাস সুপারভাইজার চুনিরাম মাহাত, বিডিও আর্য তা এবং জয়েন্ট বিডিও প্রসেনজিৎ মণ্ডলের কাছ থেকে তিনি সহযোগিতা ও উৎসাহ পেয়েছেন। শিক্ষকতার পাশাপাশি সরকারি দায়িত্বও সমান নিষ্ঠার সঙ্গে পালন করে তাঁর এই কর্মদক্ষতা স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image