2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া টানা বৃষ্টিতে পুরুলিয়ায় ভয়াবহ পরিস্থিতি! জলের স্রোতে বাইক-সহ ভেসে গেলেন আরোহী
পুরুলিয়া

টানা বৃষ্টিতে পুরুলিয়ায় ভয়াবহ পরিস্থিতি! জলের স্রোতে বাইক-সহ ভেসে গেলেন আরোহী

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
18 August 2026, 03:26 PM 70 ভিউ 1 মিনিট পড়ুন
টানা বৃষ্টিতে পুরুলিয়ায় ভয়াবহ পরিস্থিতি! জলের স্রোতে বাইক-সহ ভেসে গেলেন আরোহী
ফাইল চিত্র: Santuri, West Bengal, India

পুরুলিয়া: টানা বৃষ্টিতে জলমগ্ন পুরুলিয়ার একাধিক এলাকা। কোথাও রাস্তায় জল জমে তৈরি হয়েছে জলবন্দি পরিস্থিতি, আবার কোথাও প্রবল স্রোতে বিপজ্জনক হয়ে উঠেছে যাতায়াত। এরই মধ্যে জলমগ্ন রাস্তা পার হতে গিয়ে জলের তীব্র স্রোতে বাইক-সহ ভেসে গেলেন এক বাইক আরোহী। পরে স্থানীয়দের তৎপরতায় তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, পুরুলিয়া-বরাকর স্টেট হাইওয়ে থেকে বাঁকুড়ার দিকে যাওয়া মূল সড়কের বেশ কিছু অংশ টানা বৃষ্টিতে জলের তলায় চলে যায়। রাস্তার উপর দিয়ে বইতে থাকে প্রবল স্রোত। সেই সময় বাইক নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন ওই আরোহী। আচমকাই স্রোতের টানে বাইক-সহ ভেসে যেতে শুরু করেন তিনি।

ঘটনা নজরে আসতেই দ্রুত ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের তৎপরতায় ওই বাইক আরোহীকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনায় বড়সড় বিপদ এড়ানো গেলেও জলমগ্ন রাস্তার বিপজ্জনক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

টানা বৃষ্টিতে শুধু রাস্তাঘাট নয়, পুরুলিয়ার বিভিন্ন নিচু এলাকা, মাঠ ও ধানের জমিও জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে জলবন্দি পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রবল স্রোতযুক্ত জলমগ্ন রাস্তা পারাপারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image