2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া মেয়াদ শেষ লাইসেন্স, তবুও চলছিল হাসপাতাল! পুঞ্চায় Manbhum BCM Hospital সিল
পুরুলিয়া

মেয়াদ শেষ লাইসেন্স, তবুও চলছিল হাসপাতাল! পুঞ্চায় Manbhum BCM Hospital সিল

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
12 August 2026, 06:26 PM 23 ভিউ 1 মিনিট পড়ুন
মেয়াদ শেষ লাইসেন্স, তবুও চলছিল হাসপাতাল! পুঞ্চায় Manbhum BCM Hospital সিল
ফাইল চিত্র: Puncha, West Bengal, India
পুরুলিয়া: বৈধ Clinical Establishment Licence ছাড়াই হাসপাতাল পরিচালনার অভিযোগে বড় পদক্ষেপ প্রশাসনের। মেয়াদ শেষ হয়ে যাওয়া লাইসেন্স নিয়ে হাসপাতাল চলার বিষয়টি সামনে আসতেই পুঞ্চার Manbhum BCM Hospital-এ যৌথ অভিযান চালিয়ে সেটি বন্ধ ও সিল করে দিল প্রশাসন।
পুঞ্চা ব্লকের কেঁদা থানার অন্তর্গত পিরড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই হাসপাতালে ১২ আগস্ট BMOH পুঞ্চার নেতৃত্বে পরিদর্শন ও সিল করার অভিযান চালানো হয়। সরকারি নথি অনুযায়ী, হাসপাতালের Clinical Establishment Licence-এর মেয়াদ শেষ হয়েছিল ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
এর আগে ১১ আগস্ট BMOH পুঞ্চা ও কেঁদা থানার পুলিশের পক্ষ থেকে হাসপাতালে প্রাথমিক পরিদর্শন করা হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিরাপদে ছেড়ে দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়।
এরপর ১২ আগস্ট দুপুর প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ BMOH পুঞ্চা ব্লকের পক্ষ থেকে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে সিল করে দেওয়া হয়। সেই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের মালিক আহিন্দ্র জানা এবং কেঁদা থানার পুলিশকর্মীরা।
পাশাপাশি, CMOH পুরুলিয়ার জারি করা নির্দেশের একটি কপিও হাসপাতালের প্রবেশপথে টাঙিয়ে দেওয়া হয়। বৈধ লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনার বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image