2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ক্ষোভ! পুরুলিয়া পুরসভায় মহিলাদের তুমুল বিক্ষোভ
পুরুলিয়া

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ক্ষোভ! পুরুলিয়া পুরসভায় মহিলাদের তুমুল বিক্ষোভ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
20 August 2026, 09:07 PM 37 ভিউ 1 মিনিট পড়ুন
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ক্ষোভ! পুরুলিয়া পুরসভায় মহিলাদের তুমুল বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: অন্নপূর্ণা যোজনার ভাতা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার পুরুলিয়া পুরসভা চত্বরে বিক্ষোভ দেখালেন বিভিন্ন ওয়ার্ডের একাধিক মহিলা। উপভোক্তাদের অভিযোগ, কারও ফর্ম অনুমোদিত হওয়ার পর এক কিস্তির টাকা মিললেও পরবর্তী সময়ে আর টাকা ঢোকেনি। আবার অনেকের আবেদনের স্ট্যাটাসে ‘আন্ডার ইনকোয়ারি’ বা ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে।
শুধু তাই নয়, অনলাইন ও অফলাইনে আবেদন জমা দেওয়ার পরেও পোর্টালে আবেদন সংক্রান্ত তথ্য না থাকার অভিযোগ উঠেছে। ঘরসংখ্যা ও ভেরিফিকেশন নিয়েও একাধিক উপভোক্তা বিভ্রান্তির কথা জানান। পোর্টালে ব্যক্তিগত তথ্য ভুল থাকার অভিযোগও সামনে আসে।
সমস্যার দ্রুত সমাধানের দাবিতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল-সহ পুলিশ আধিকারিকরা। পরে পুর আধিকারিক ও পুলিশের পক্ষ থেকে অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন মহিলারা।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image