2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া অন্নপূর্ণার টাকা নিয়ে বিক্ষোভ, ৫ ঘণ্টা পর উঠল পুরুলিয়া–জামশেদপুর সড়কের অবরোধ
পুরুলিয়া

অন্নপূর্ণার টাকা নিয়ে বিক্ষোভ, ৫ ঘণ্টা পর উঠল পুরুলিয়া–জামশেদপুর সড়কের অবরোধ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
21 August 2026, 06:01 PM 33 ভিউ 1 মিনিট পড়ুন
অন্নপূর্ণার টাকা নিয়ে বিক্ষোভ, ৫ ঘণ্টা পর উঠল পুরুলিয়া–জামশেদপুর সড়কের অবরোধ
ফাইল চিত্র: Purulia, Purulia - II, West Bengal, India
পুরুলিয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলাদের পথ অবরোধের জেরে শুক্রবার দীর্ঘক্ষণ অচল হয়ে পড়ে পুরুলিয়া–জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়ক। টানা প্রায় ৫ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ ও অবরোধ। এর জেরে রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।
অভিযোগ, আবেদন করার পরও যোগ্য মহিলাদের অনেকের অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় জাতীয় সড়কে নেমে বিক্ষোভ দেখান তাঁরা।
দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রায় ৫ ঘণ্টা পরে অবরোধ উঠে যায়। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। দেখুন, অবরোধ চলাকালীন সেই চিত্র।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image