2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ, রঘুনাথপুরে মহিলাদের পথ অবরোধ
পুরুলিয়া

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ, রঘুনাথপুরে মহিলাদের পথ অবরোধ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
20 August 2026, 11:13 PM 43 ভিউ 1 মিনিট পড়ুন
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ, রঘুনাথপুরে মহিলাদের পথ অবরোধ
ফাইল চিত্র: Raghunathpur - I, West Bengal, India
রঘুনাথপুর: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার রঘুনাথপুরে বিক্ষোভে সামিল হলেন শতাধিক মহিলা। রঘুনাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আবেদনকারীরা এদিন মহকুমা শাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীদের অভিযোগ, অনলাইন ও অফলাইনে আবেদন করার পরেও তাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকার সুবিধা পাচ্ছেন না। যোগ্যতা থাকা সত্ত্বেও কেন টাকা মিলছে না, তা নিয়ে প্রশাসনের কাছে দ্রুত সমাধানের দাবি জানান তাঁরা।
দীর্ঘক্ষণ বিক্ষোভের পর মহকুমা শাসক কার্যালয়ের সামনে রঘুনাথপুর-সাঁওতালডি রোড অবরোধ করেন মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতেও বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ ও অবরোধ চলে।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও অনেকে প্রকল্পের টাকা পাচ্ছেন না, আবার যোগ্যতা না থাকা সত্ত্বেও কয়েকজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তাঁদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত যোগ্য প্রাপকদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার ব্যবস্থা করুক।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image