2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া ১২–১৫ গ্রামের ভরসা পুনবাদ সেতু এখন মরণফাঁদ!
পুরুলিয়া

১২–১৫ গ্রামের ভরসা পুনবাদ সেতু এখন মরণফাঁদ!

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
19 August 2026, 11:34 PM 64 ভিউ 1 মিনিট পড়ুন
১২–১৫ গ্রামের ভরসা পুনবাদ সেতু এখন মরণফাঁদ!
পুরুলিয়া, বলরামপুর: একসময় ১২ থেকে ১৫টি গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম ভরসা ছিল পুনবাদ সেতু। কিন্তু গত বছর বর্ষায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও সেতুটির স্থায়ী সংস্কার বা পুনর্নির্মাণ হয়নি। নতুন করে বর্ষা শুরু হতেই সেতুর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
ভগ্নপ্রায় সেতুর উপর দিয়ে প্রতিদিন পথচারী, বাইক ও ছোট যানবাহন চলাচল করছে। তার উপর বর্ষার জলের প্রবল স্রোত পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এই সেতুর উপর নির্ভরশীল আশপাশের একাধিক গ্রামের বাসিন্দারা। বলরামপুর শহর, বাজার, স্বাস্থ্যকেন্দ্র, ব্লক অফিস, স্কুল ও কলেজে যাতায়াতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই সেতু। সেতুর বেহাল দশায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অসুস্থ রোগী, প্রবীণ মানুষ এবং পড়ুয়ারা।
স্থানীয়দের দাবি, নিরাপত্তার কারণে বিকল্প রাস্তা ব্যবহার করতে গিয়ে অনেককেই প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে। এতে সময় ও যাতায়াতের খরচ—দুই-ই বাড়ছে।
এলাকাবাসীর প্রশ্ন, এক বছর ধরে সমস্যাটি সামনে থাকার পরেও কেন হয়নি স্থায়ী সমাধান? বড় কোনও দুর্ঘটনার আগে দ্রুত সেতুটি পরিদর্শন করে সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image