2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া হারানো মোবাইল ফিরে পেলেন ২৬০ জন, ‘প্রাপ্তি’ অভিযানে বড় সাফল্য পুরুলিয়া জেলা পুলিশের
পুরুলিয়া

হারানো মোবাইল ফিরে পেলেন ২৬০ জন, ‘প্রাপ্তি’ অভিযানে বড় সাফল্য পুরুলিয়া জেলা পুলিশের

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
10 September 2026, 10:03 PM 417 ভিউ 1 মিনিট পড়ুন
হারানো মোবাইল ফিরে পেলেন ২৬০ জন, ‘প্রাপ্তি’ অভিযানে বড় সাফল্য পুরুলিয়া জেলা পুলিশের
ফাইল চিত্র: Purulia, West Bengal, India
Media
পুরুলিয়া: হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। পুলিশের বিশেষ ‘প্রাপ্তি’ পরিষেবার মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হল মোট ২৬০টি মোবাইল ফোন। পরে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশের কাছে বিভিন্ন থানা এলাকায় মোবাইল ফোন হারিয়ে যাওয়া ও চুরি যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন থানার পুলিশ হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করে। প্রযুক্তির সাহায্যে শুরু হয় মোবাইলগুলির সন্ধান এবং ধীরে ধীরে একের পর এক ফোন উদ্ধার করা সম্ভব হয়।
Media
এরপর পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তের মোট ২৬০ জনের হাতে তাঁদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ-সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।
দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। পুলিশের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। জেলা পুলিশের এই সাফল্য ফের একবার দেখিয়ে দিল, হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধারে প্রযুক্তিনির্ভর পুলিশি তৎপরতা কতটা কার্যকর হতে পারে।
Media

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image