2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম পুরুলিয়া মানবাজার POCSO মামলায় অভিযুক্তের ২৫ বছরের কারাদণ্ড, ₹১০ হাজার জরিমানা
পুরুলিয়া

মানবাজার POCSO মামলায় অভিযুক্তের ২৫ বছরের কারাদণ্ড, ₹১০ হাজার জরিমানা

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
11 September 2026, 04:33 PM 863 ভিউ 1 মিনিট পড়ুন
মানবাজার POCSO মামলায় অভিযুক্তের ২৫ বছরের কারাদণ্ড, ₹১০ হাজার জরিমানা
ফাইল চিত্র: Manbazar, Manbazar - I, West Bengal, India
Media
পুরুলিয়া: নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্তকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়ার আদালত। মানবাজার থানার POCSO মামলায় অভিযুক্ত ফুচু ওরফে সন্তোষ পরামানিককে এই সাজা শোনান পুরুলিয়ার লিডিং ADJ, ২য় আদালত। একইসঙ্গে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানবাজার থানার মামলা নম্বর ২৩/২০২৪, তারিখ ৩ এপ্রিল ২০২৪-এর ভিত্তিতে এই মামলা দায়ের হয়। অভিযোগ, ৩০ মার্চ ২০২৪ মানবাজার থানার অন্তর্গত ডালডেরিয়া এলাকায় পরিবারের এক সদস্যের অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। ঘটনায় শিশুটি অসুস্থ ও আহত হয় বলে অভিযোগ ওঠে।
মামলার তদন্তভার ছিল তৎকালীন পুরুলিয়া জেলা পুলিশের SI মৃত্যুঞ্জয় পাত্রের হাতে। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ আদালতে পেশ করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।
এই রায় শিশুদের বিরুদ্ধে অপরাধের দ্রুত তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে পুরুলিয়া জেলা পুলিশের ভূমিকারই প্রতিফলন বলে জানিয়েছে পুলিশ। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image