2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম খবর পুরুলিয়া শহরে সাট্টা-লটারির রমরমায় পুলিশের হানা! ৭ জন গ্রেফতার, উদ্ধার ₹১,৪২,৭০৬
খবর

পুরুলিয়া শহরে সাট্টা-লটারির রমরমায় পুলিশের হানা! ৭ জন গ্রেফতার, উদ্ধার ₹১,৪২,৭০৬

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
8 August 2026, 08:40 PM 30 ভিউ 1 মিনিট পড়ুন
পুরুলিয়া শহরে সাট্টা-লটারির রমরমায় পুলিশের হানা! ৭ জন গ্রেফতার, উদ্ধার ₹১,৪২,৭০৬
পুরুলিয়া, ৮ আগস্ট: বেআইনি লটারি ও সিঙ্গল ডিজিট বা সাট্টা জুয়া কার্যকলাপের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুরুলিয়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (DEB)। পুরুলিয়া টাউন থানার পুলিশের সঙ্গে যৌথভাবে শনিবার শহরের একাধিক এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া টাউন থানার আওতাধীন বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বেআইনি লটারি ও সাট্টা সংক্রান্ত কার্যকলাপের সন্ধান মেলে। অভিযানে মোট ৩টি মামলা রুজু করা হয়েছে এবং ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালীন বিভিন্ন জায়গা থেকে মোট ₹১,৪২,৭০৬ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। বেআইনি লটারি ও সাট্টা কার্যকলাপের বিরুদ্ধে এই যৌথ অভিযানকে পুলিশের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুরুলিয়া টাউন থানার এই অভিযানের পর বেআইনি লটারি ও সাট্টা কার্যকলাপের সঙ্গে যুক্তদের মধ্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। আগামী দিনে এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image