2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম লেটেস্ট নিউজ রঘুনাথপুর ওমেন থানার বড় অভিযান, মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে দোকানকর্মী গ্রেপ্তার
লেটেস্ট নিউজ

রঘুনাথপুর ওমেন থানার বড় অভিযান, মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে দোকানকর্মী গ্রেপ্তার

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
21 August 2026, 05:57 PM 109 ভিউ 1 মিনিট পড়ুন
রঘুনাথপুর ওমেন থানার বড় অভিযান, মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে দোকানকর্মী গ্রেপ্তার

রঘুনাথপুর: নারী সুরক্ষা জোরদার করতে রঘুনাথপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অ্যান্টি-ইভটিজিং অভিযান চালাল রঘুনাথপুর ওমেন থানা। ওমেন থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় একটি মোবাইল রিচার্জের দোকানের কর্মীর বিরুদ্ধে তরুণী ও মহিলাদের অশালীন ইঙ্গিত এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পরই ওই দোকানে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃত যুবকের নাম প্রদীপ দাস। তিনি রঘুনাথপুর পৌরসভা এলাকার বাসিন্দা। ওমেন থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, নারী সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রঘুনাথপুরের বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image