2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম লেটেস্ট নিউজ নাম বদল, রং বদল: 'সারথী' নামে নতুন রূপে ফিরল রাজ্যের সাইকেল প্রকল্প
লেটেস্ট নিউজ

নাম বদল, রং বদল: 'সারথী' নামে নতুন রূপে ফিরল রাজ্যের সাইকেল প্রকল্প

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
22 August 2026, 06:54 PM 54 ভিউ 1 মিনিট পড়ুন
নাম বদল, রং বদল: 'সারথী' নামে নতুন রূপে ফিরল রাজ্যের সাইকেল প্রকল্প
ফাইল চিত্র: West Bengal, India
নাম বদল, রং বদল: 'সারথী' নামে নতুন রূপে ফিরল রাজ্যের সাইকেল প্রকল্প
স্কুলপড়ুয়াদের জন্য রাজ্য সরকারের জনপ্রিয় সাইকেল প্রকল্পে বড়সড় বদল। বহু পরিচিত 'সবুজ সাথী' প্রকল্পের নাম এবার পরিবর্তন করে রাখা হয়েছে 'সারথী'।   নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নাম পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। 
শুধু নাম নয়, বদলে যাচ্ছে সাইকেলের গোটা লুকও। এতদিন যে নীল রঙের সাইকেল পড়ুয়াদের দেওয়া হতো, তার বদলে এবার থেকে নতুন সাইকেলে থাকবে গেরুয়া ছোঁয়া, অর্থাৎ আগের নীল রং আর থাকছে না।   লোগোতেও আসছে আমূল পরিবর্তন।
উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে পড়ুয়াদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য চালু হয়েছিল সবুজ সাথী প্রকল্প, যদিও তা নিয়ে বিস্তর অভিযোগ ছিল।  তবে বর্তমান সরকার প্রকল্পটি বন্ধ না করে শুধু তার নাম ও রূপ বদলে নতুনভাবে চালু রাখছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
নতুন 'সারথী' প্রকল্পে ইতিমধ্যেই সাইকেল বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে।জানা য়ায সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সবুজ সাথী প্রকল্পের সব রেকর্ড ইতিমধ্যেই  নতুন পোর্টালে স্থানান্তরিত করা হচ্ছে, এবং স্কুলগুলিকে যোগ্য পড়ুয়াদের তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image