2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম লেটেস্ট নিউজ সুরেশ আগরওয়ালের ইস্তফার পর নতুন পৌরপ্রধান নির্বাচনের উদ্যোগ, কাউন্সিলারদের অনুপস্থিতিতে ঝালদা পৌরসভার বিশেষ সভা ভেস্তে গেল
লেটেস্ট নিউজ

সুরেশ আগরওয়ালের ইস্তফার পর নতুন পৌরপ্রধান নির্বাচনের উদ্যোগ, কাউন্সিলারদের অনুপস্থিতিতে ঝালদা পৌরসভার বিশেষ সভা ভেস্তে গেল

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
22 August 2026, 12:18 PM 25 ভিউ 1 মিনিট পড়ুন
সুরেশ আগরওয়ালের ইস্তফার পর নতুন পৌরপ্রধান নির্বাচনের উদ্যোগ, কাউন্সিলারদের অনুপস্থিতিতে ঝালদা পৌরসভার বিশেষ সভা ভেস্তে গেল
ঝালদা পৌরসভায় পৌরপ্রধান নির্বাচনের বিশেষ সভা কার্যত ভেস্তে গেল। নির্ধারিত সময়ে সভা ডাকলেও উপস্থিত হলেন না একজনও কাউন্সিলার।
গত ২৫ জুলাই পৌরপ্রধান সুরেশ আগরওয়াল পদত্যাগের পর, ২১ আগস্ট নতুন পৌরপ্রধান নির্বাচনের জন্য এই সভা ডাকা হয়েছিল।
১২টি ওয়ার্ডের মধ্যে একজনের মৃত্যু ও দু’জনের ইস্তফার পর বর্তমানে রয়েছেন ৯ জন কাউন্সিলার—যাঁদের মধ্যে ৮ জন তৃণমূল ও একজন কংগ্রেসের।
কিন্তু এদিন সভায় কেউ না আসায় নির্বাচনই হলো না। কংগ্রেস কাউন্সিলার বিপ্লব কয়ালের দাবি, সাত দিনের মধ্যে অন্তত তিনজন কাউন্সিলার উদ্যোগ নিলে ফের সভা ডাকা সম্ভব। তা না হলে ঝালদা পৌরসভায় প্রশাসক বসার সম্ভাবনা তৈরি হয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image