2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম লেটেস্ট নিউজ ‘নীল-সাদা’য় নতুন লোগো মমতা তৃণমূলের, সামনে ‘ফুটবলার’ প্রতীক
লেটেস্ট নিউজ

‘নীল-সাদা’য় নতুন লোগো মমতা তৃণমূলের, সামনে ‘ফুটবলার’ প্রতীক

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
21 September 2026, 09:13 PM 49 ভিউ 1 মিনিট পড়ুন
‘নীল-সাদা’য় নতুন লোগো মমতা তৃণমূলের, সামনে ‘ফুটবলার’ প্রতীক
কলকাতা: নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তে পুরনো দলীয় নাম ও ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞার পর নতুন পরিচয়ে সামনে এল মমতা শিবির। প্রকাশ করা হল ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর নতুন লোগো। লোগোর কেন্দ্রে রয়েছে নির্বাচন কমিশনের বরাদ্দ করা ‘ফুটবলার’ প্রতীক। নীল পটভূমির উপর সাদা হরফে দলের নতুন নাম লেখা হয়েছে। পাশাপাশি লোগোয় রয়েছে গেরুয়া, সাদা ও সবুজ রঙের ছোঁয়া।
আগামী উপনির্বাচনের আগে নতুন নাম ও প্রতীককে ভোটারদের কাছে পরিচিত করে তুলতেই দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। ইতিমধ্যেই সমাজমাধ্যমে নতুন লোগো ও প্রতীকের প্রচার শুরু করেছেন মমতা শিবিরের একাধিক নেতা-নেত্রী।
নতুন লোগো সামনে আসার সঙ্গে সঙ্গে পুরনো ‘জোড়াফুল’-এর বদলে ‘ফুটবলার’ প্রতীক নিয়েই আপাতত নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে মমতা শিবির। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অন্তর্বর্তী—চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image