2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম লেটেস্ট নিউজ কার ফ্রি ডে-তে কলকাতার রাস্তায় সাইকেলের ঝড়, আড়াইশো
লেটেস্ট নিউজ

কার ফ্রি ডে-তে কলকাতার রাস্তায় সাইকেলের ঝড়, আড়াইশো

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
22 September 2026, 09:45 PM 164 ভিউ 1 মিনিট পড়ুন
কার ফ্রি ডে-তে কলকাতার রাস্তায় সাইকেলের ঝড়, আড়াইশো
ফাইল চিত্র: Kolkata, West Bengal, India
Media
কলকাতা: বিশ্ব কার ফ্রি ডে-কে সামনে রেখে পরিবেশ সচেতনতার বার্তা দিতে কলকাতার রাজপথে আয়োজিত হল বিশেষ সাইকেল র‍্যালি। মঙ্গলবার সকালে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনের সামনে থেকে শুরু হওয়া এই র‍্যালিতে অংশ নেন প্রায় আড়াইশো সাইক্লিস্ট।
সকাল সাড়ে ৮টা নাগাদ র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পেরিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে গিয়ে শেষ হয়। West Bengal Community Alliance (WBCA), Sports Authority of India (SAI) এবং MY Bharat-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ক্লাব, যুব সংগঠন, সামাজিক ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি সাইক্লিংপ্রেমীরাও অংশ নেন।
Media
পরিবেশ দূষণ কমানো, স্বল্প দূরত্বে যাতায়াতে সাইকেলের ব্যবহার বাড়ানো এবং নিয়মিত সাইক্লিংয়ের মাধ্যমে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
এই র‍্যালির মধ্য দিয়ে WBCA-র প্রথম বড় কর্মসূচিরও সূচনা হল। আয়োজকদের বক্তব্য, আগামী দিনে পরিবেশ, স্বাস্থ্য, ক্রীড়া, যুব সমাজ ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে আরও বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আখতার। আয়োজকদের দাবি, পরিবেশবান্ধব যাতায়াতের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি যুব সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বৃহত্তর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করাই তাঁদের অন্যতম লক্ষ্য।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image