2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম জেলা 'যোদ্ধা সেবা সম্মান'-এ সম্মানিত প্রাক্তন সেনা কর্মী অনুপ কুমার মাহাতো, গর্বিত গোটা পুরুলিয়া জেলা
জেলা

'যোদ্ধা সেবা সম্মান'-এ সম্মানিত প্রাক্তন সেনা কর্মী অনুপ কুমার মাহাতো, গর্বিত গোটা পুরুলিয়া জেলা

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
22 August 2026, 07:35 PM 44 ভিউ 1 মিনিট পড়ুন
'যোদ্ধা সেবা সম্মান'-এ সম্মানিত প্রাক্তন সেনা কর্মী  অনুপ কুমার মাহাতো, গর্বিত গোটা পুরুলিয়া জেলা
ফাইল চিত্র: Purulia, Purulia - II, West Bengal, India
বিশেষ সম্মানে ভূষিত হলেন পুরুলিয়া জেলার প্রাক্তন সেনাকর্মী হাবিলদার অনুপ কুমার মাহাতো। থল সেনাধ্যক্ষের (Chief of the Army Staff) পক্ষ থেকে তাঁকে প্রদান করা হয়েছে মর্যাদাপূর্ণ 'যোদ্ধা সেবা সম্মান'। নিরন্তর রাষ্ট্রীয় সেবা ও রাষ্ট্র নির্মাণে অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ আগস্ট ২০২৬, নয়াদিল্লিতে জেনারেল ধীরজ শেঠের স্বাক্ষরিত এই সম্মানপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়। এই স্বীকৃতি পেয়ে অত্যন্ত গর্বিত ও আপ্লুত তিনি।
ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন বিভিন্ন প্রতিকূলতার মধ্যে লড়াই করা, মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা এবং জীবনযুদ্ধে কখনও হার না মানার যে মানসিকতা তিনি অর্জন করেছেন, তা-ই আজ তাঁকে এই সম্মানের যোগ্য করে তুলেছে বলে জানিয়েছেন তিনি নিজেই। ফলাফলের চিন্তা না করে নিরলসভাবে কর্তব্য পালনের যে শিক্ষা সেনাবাহিনী থেকে তিনি পেয়েছেন, তা আজও তাঁর জীবনের পাথেয়।
এই বিশেষ মুহূর্তে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তাঁর গুরুজনদের প্রতি, সমগ্র পুরুলিয়া জেলা এক্স আর্মি অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি এবং পুরুলিয়া AIM ফিজিক্যাল ইনস্টিটিউটের সমস্ত ছাত্রছাত্রীদের ভালোবাসার প্রতিও। পাশাপাশি বিশেষভাবে উল্লেখ করেছেন তাঁর জীবনসঙ্গিনীর কথা— যাঁর সহযোগিতা ছাড়া এই জায়গায় পৌঁছানো কখনওই সম্ভব হতো না বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সমানতালে পাশে থেকে, বিপরীত পরিস্থিতি থেকে উঠে দাঁড়ানোর সাহস জুগিয়ে গিয়েছেন তিনি।
এই সম্মাননা শুধু তাঁর একার নয়, খুশির জোয়ার বইছে গোটা পুরুলিয়া জেলা জুড়েই।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image