2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ স্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক! জয়পুরে চাঞ্চল্য
ব্রেকিং নিউজ

স্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক! জয়পুরে চাঞ্চল্য

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
12 August 2026, 07:11 PM 39 ভিউ 1 মিনিট পড়ুন
স্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে মোবাইল টাওয়ারে যুবক! জয়পুরে চাঞ্চল্য
স্ত্রীর সঙ্গে ঝামেলার পর রাগ করে বাপের বাড়ি চলে যান স্ত্রী। আর তাঁকে ফিরিয়ে আনার দাবি তুলে এবার মোবাইল টাওয়ারে উঠে পড়লেন এক যুবক! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জয়পুরের ফরেস্ট মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি পালঞ্জা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জয়পুর থানার পুলিশ ও দমকল বাহিনী। যুবককে নিরাপদে নিচে নামানোর জন্য চলছে জোর তৎপরতা। ইতিমধ্যেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। দেখুন, জয়পুরের সেই চাঞ্চল্যকর ছবি।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image