2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ ‘হুড়া রুটে রেল চাই’—দীর্ঘদিনের দাবিতে এবার বড় সুখবর পুরুলিয়াবাসীর
ব্রেকিং নিউজ

‘হুড়া রুটে রেল চাই’—দীর্ঘদিনের দাবিতে এবার বড় সুখবর পুরুলিয়াবাসীর

Avatar of Newsvoiceofpurulia
Newsvoiceofpurulia
11 August 2026, 04:46 PM 74 ভিউ 1 মিনিট পড়ুন
‘হুড়া রুটে রেল চাই’—দীর্ঘদিনের দাবিতে এবার বড় সুখবর পুরুলিয়াবাসীর
ফাইল চিত্র: Hura, West Bengal, India
পুরুলিয়া: দীর্ঘদিনের দাবি এবার পূরণের পথে। পুরুলিয়া থেকে হুড়া হয়ে বাঁকুড়া পর্যন্ত নতুন রেলপথের অনুমোদন মিলেছে কেন্দ্রীয় রেলমন্ত্রকের তরফে—এমন খবর ঘিরে আশার আলো দেখছেন পুরুলিয়াবাসী। দীর্ঘদিন ধরেই হুড়া রুটে রেল যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন জেলার মানুষ।
নতুন এই রেলপথ বাস্তবায়িত হলে পুরুলিয়া ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছেন রেলযাত্রী ও সাধারণ মানুষ। একইসঙ্গে হুড়া ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও রেল পরিষেবার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের খবরে স্বাভাবিকভাবেই খুশি রেলযাত্রীরা। তাঁদের দাবি, নতুন রেল যোগাযোগ চালু হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াত—বিভিন্ন ক্ষেত্রেই এর সুফল মিলবে।
নতুন রেলপথ ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এই রেল যোগাযোগ কবে বাস্তবে চালু হবে এবং প্রকল্পের কাজ কবে শুরু হবে, এখন সেদিকেই তাকিয়ে পুরুলিয়াবাসী।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image