2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ একাধিক অভিযোগে পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি, কী অভিযোগ?
ব্রেকিং নিউজ

একাধিক অভিযোগে পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি, কী অভিযোগ?

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
12 August 2026, 09:01 PM 34 ভিউ 1 মিনিট পড়ুন
একাধিক অভিযোগে পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি, কী অভিযোগ?
ফাইল চিত্র: Bankura, Bankura - I, West Bengal, India
বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূলের সদ্য প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়ের স্বামী তারাশঙ্কর রায় ওরফে শঙ্কু। মারধর-সহ একাধিক অভিযোগে মঙ্গলবার রাতে সিমলাপাল থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
বুধবার তাঁকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও গ্রেফতারের কারণ নিয়ে কোনও উত্তর দেননি তারাশঙ্কর রায়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের হেফাজত চাওয়া হলেও, আদালত ১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
এদিকে তালডাংরার বিজেপি বিধায়ক সৌভিক পাত্র বলেন, পুলিশ তাদের মতো কাজ করবে, আইন আইনের পথেই চলবে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image