2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ রেলগেট খুলল না, কীভাবে বাঁচাব সঙ্গীকে?’—বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কে বোলবম যাত্রায় মর্মান্তিক দৃশ্য
ব্রেকিং নিউজ

রেলগেট খুলল না, কীভাবে বাঁচাব সঙ্গীকে?’—বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কে বোলবম যাত্রায় মর্মান্তিক দৃশ্য

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
10 August 2026, 08:59 PM 258 ভিউ 1 মিনিট পড়ুন
রেলগেট খুলল না, কীভাবে বাঁচাব সঙ্গীকে?’—বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কে বোলবম যাত্রায় মর্মান্তিক দৃশ্য
ফাইল চিত্র: Balarampur, West Bengal, India
বলরামপুর, নিজস্ব সংবাদদাতা। লহরিয়া শিব মন্দির থেকে জল তুলে বেড়াদার উদ্দেশ্যে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক বোলবম পুণ্যার্থীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও এক পুণ্যার্থী।
সোমবার গভীর রাতে বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের মাঠা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন দুই বোলবম পুণ্যার্থী—উপেন মাহাতো ও বাসুদেব সিং সর্দার। দুর্ঘটনায় দু’জনেই গুরুতর জখম হন।
অভিযোগ, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাঙ্গাডি রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সমস্যায় পড়েন পুণ্যার্থীরা। অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে জীবনের ঝুঁকি নিয়ে রক্তাক্ত সঙ্গীদের হাতে তুলে রেলগেট পার করান অন্যান্য পুণ্যার্থীরা। সেই সময়ের গা শিউরে ওঠা দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।
পরে আহত দু’জনকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা ৪০ বছর বয়সি উপেন মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত বাসুদেব সিং সর্দারের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, মৃত ও আহত দুই পুণ্যার্থীরই বাড়ি বলরামপুর থানার উরমা এলাকায়। সোমবার উপেন মাহাতোর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বোলবম যাত্রার আনন্দের মাঝেই এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image