2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ লুকোচুরি খেলা শেষ! ভবানীভবনে হাজির সুমিত রায়, প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন
ব্রেকিং নিউজ

লুকোচুরি খেলা শেষ! ভবানীভবনে হাজির সুমিত রায়, প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
8 August 2026, 10:07 PM 19 ভিউ 1 মিনিট পড়ুন
লুকোচুরি খেলা শেষ! ভবানীভবনে হাজির সুমিত রায়, প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বেরোলেন
লুকোচুরি খেলার অবসান। অবশেষে প্রকাশ্যে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ভবানীভবনে সিআইডির দফতরে হাজিরা দেন তিনি। শালবনির জমি সংক্রান্ত মামলায় তদন্তকারী সংস্থার তৎপরতার মধ্যেই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর আদালতের নির্দেশ মেনে সিআইডির মুখোমুখি হন সুমিত।
এরপর দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা ধরে সিআইডির আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। একাধিক বিষয়ে তাঁর কাছ থেকে তথ্য জানার চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতে ভবানীভবনের সিআইডি দফতর থেকে বেরিয়ে যান সুমিত রায়। তাঁর এই হাজিরা ও দীর্ঘ জিজ্ঞাসাবাদকে ঘিরে শালবনি জমি মামলায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

মন্তব্যসমূহ (5)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image