2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি! বাড়িতে মিলল চিঠি
ব্রেকিং নিউজ

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি! বাড়িতে মিলল চিঠি

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
11 August 2026, 10:15 AM 14 ভিউ 1 মিনিট পড়ুন
সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি! বাড়িতে মিলল চিঠি
কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। জানা গিয়েছে, বেহলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে একটি হুমকি চিঠি পাওয়া যায়।
চিঠিতে সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়কে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে পরিবার ও অনুরাগীদের মধ্যে।
ইতিমধ্যেই ঘটনার বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হুমকি চিঠিটি কে বা কারা পাঠিয়েছে, কী উদ্দেশ্যে এই হুমকি দেওয়া হয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্বকে ঘিরে এই হুমকির ঘটনায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image