2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ হালিশহরের পর এবার শ্যামবাজার! মমতার কর্মসূচিতে ফের বিক্ষোভের আবহ
ব্রেকিং নিউজ

হালিশহরের পর এবার শ্যামবাজার! মমতার কর্মসূচিতে ফের বিক্ষোভের আবহ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
11 August 2026, 10:14 PM 34 ভিউ 1 মিনিট পড়ুন
হালিশহরের পর এবার শ্যামবাজার! মমতার কর্মসূচিতে ফের বিক্ষোভের আবহ
কলকাতার শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়ে নেতাজির মূর্তির পাদদেশে পৌঁছন তিনি। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান মমতা।
এরপর নেতাজির মূর্তিতে মাল্যদান করতেই আচমকা ভিড়ের মধ্যে থেকে ওঠে ‘চোর চোর’ স্লোগান। পাল্টা অন্য দিক থেকে শোনা যায় ‘জয় বাংলা’ স্লোগানও। মুহূর্তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে এরপর গাড়িতে করে এলাকা ছেড়ে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর চলে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ চলতে থাকে পাল্টাপাল্টি স্লোগান।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image