2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ বলরামপুরে পথ দুর্ঘটনা, তিনজনকে নিয়ে যাওয়া হল পুরুলিয়া মেডিক্যালে
ব্রেকিং নিউজ

বলরামপুরে পথ দুর্ঘটনা, তিনজনকে নিয়ে যাওয়া হল পুরুলিয়া মেডিক্যালে

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
13 August 2026, 08:45 PM 25 ভিউ 1 মিনিট পড়ুন
বলরামপুরে  পথ দুর্ঘটনা, তিনজনকে নিয়ে যাওয়া হল পুরুলিয়া মেডিক্যালে
ফাইল চিত্র: Purulia, Purulia - II, West Bengal, India
বলরামপুর থানার অন্তর্গত বড় উরমা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সাইকেল ও মোটরবাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে এই দুর্ঘটনা। সূত্রের খবর, বলরামপুর থেকে পুরুলিয়ার দিকে যাওয়ার সময় একটি মোটরবাইকের সঙ্গে সাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাইক ও সাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বলরামপুর থানার পুলিশ তিনজনকে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে রয়েছেন মৃন্ময় পাল, সুভাষ চন্দ্র মণ্ডল এবং বড় উরমার বাসিন্দা গিজু কৈবর্ত। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image