2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ পুরুলিয়া থেকে দিল্লি—কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে জ্যোতির্ময় মাহাত
ব্রেকিং নিউজ

পুরুলিয়া থেকে দিল্লি—কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে জ্যোতির্ময় মাহাত

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
13 August 2026, 10:03 AM 79 ভিউ 1 মিনিট পড়ুন
পুরুলিয়া থেকে দিল্লি—কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে জ্যোতির্ময় মাহাত
ফাইল চিত্র: Purulia, Purulia - II, West Bengal, India
✍️কুড়মালি ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে এবার কেন্দ্রের দ্বারস্থ হলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আবেদন জানান তিনি। তাঁর সঙ্গে ছিলেন অজিত মাহাত-সহ বিশিষ্টজনেরা।
আবেদনে কুড়মালি ভাষার ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় এই ভাষার প্রচলন রয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ড ও ওড়িশার সীমান্তবর্তী বহু এলাকাতেও কুড়মালি ভাষায় কথা বলেন মানুষ।
কুড়মালি ভাষার রয়েছে সমৃদ্ধ লোকসাহিত্য, গান, কবিতা, লোককথা ও মৌখিক ঐতিহ্য। ঝুমুর, টুসু, করম ও ছৌ-এর মতো লোকসংস্কৃতির সঙ্গেও এই ভাষার গভীর সম্পর্ক রয়েছে।
সাংসদের দাবি, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হলে ভাষাটির সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সংশ্লিষ্ট মানুষের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যও আরও সুরক্ষিত হবে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image