2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ ১৭ আগস্ট মানবাজারে মুখ্যমন্ত্রী, জাইকা জল প্রকল্পের উদ্বোধন ঘিরে প্রস্তুতি জোরকদমে
ব্রেকিং নিউজ

১৭ আগস্ট মানবাজারে মুখ্যমন্ত্রী, জাইকা জল প্রকল্পের উদ্বোধন ঘিরে প্রস্তুতি জোরকদমে

Avatar of Newsvoiceofpurulia
Newsvoiceofpurulia
11 August 2026, 04:41 PM 26 ভিউ 1 মিনিট পড়ুন
১৭ আগস্ট মানবাজারে মুখ্যমন্ত্রী, জাইকা জল প্রকল্পের উদ্বোধন ঘিরে প্রস্তুতি জোরকদমে
মানবাজার, পুরুলিয়া: আগামী ১৭ আগস্ট সোমবার মানবাজারে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন সূত্রে খবর, এদিন মানবাজারের জামদা জাইকা জল প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। দুপুর ১টা নাগাদ মানবাজারের মাধবপুর ফুটবল ময়দান থেকে প্রকল্পটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। মঙ্গলবার মাধবপুরে সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেন পুরুলিয়ার জেলাশাসক কোন্ঠাম সুধীর, জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, মানবাজার মহকুমা শাসক-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু এবং বিজেপির স্থানীয় কার্যকর্তারা। মুখ্যমন্ত্রীর সফর ও জল প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে এখন জোর প্রস্তুতি চলছে মানবাজারে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image