2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ ৫০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পুলিশ কনস্টেবল
ব্রেকিং নিউজ

৫০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পুলিশ কনস্টেবল

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
19 August 2026, 11:53 AM 37 ভিউ 1 মিনিট পড়ুন
৫০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পুলিশ কনস্টেবল
ফাইল চিত্র: Howrah, West Bengal, India
হাওড়া: ফের ঘুষকাণ্ডে চাঞ্চল্য হাওড়া পুলিশ মহলে। ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে ধরা পড়লেন এক পুলিশ কনস্টেবল। অভিযোগ, হাওড়া পুলিশ কমিশনারেটের শাকরাইল থানার অধীন নজিরগঞ্জ আউটপোস্টে কর্মরত কনস্টেবল শুভময় মণ্ডল ঘুষের টাকা গ্রহণ করছিলেন। সেই সময়ই অ্যান্টি কোরাপশন দফতরের আধিকারিকরা তাঁকে হাতেনাতে পাকড়াও করেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিষয়টির ওপর নজর রাখছিল অ্যান্টি কোরাপশন দফতর। অভিযোগ অনুযায়ী, ৫০ হাজার টাকা নেওয়ার সময়ই অভিযুক্ত কনস্টেবলকে ধরে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে হাওড়া পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার পর অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। কী কারণে এবং কার কাছ থেকে ওই টাকা নেওয়া হচ্ছিল, ঘুষের নেপথ্যে আর কেউ জড়িত রয়েছেন কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে অ্যান্টি কোরাপশন দফতর।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image