2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ নিতুড়িয়ায় রাতভর নাকা চেকিং, ওভারলোডেড ১৩ ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা
ব্রেকিং নিউজ

নিতুড়িয়ায় রাতভর নাকা চেকিং, ওভারলোডেড ১৩ ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

Avatar of Newsvoiceofpurulia
Newsvoiceofpurulia
17 August 2026, 12:08 AM 65 ভিউ 1 মিনিট পড়ুন
নিতুড়িয়ায় রাতভর নাকা চেকিং, ওভারলোডেড ১৩ ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা
ফাইল চিত্র: Neturia, West Bengal, India
পুরুলিয়া, নিতুড়িয়া: ওভারলোডিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুরুলিয়া জেলা পুলিশের। নিতুড়িয়া থানার অন্তর্গত ডিসেরগড় নাকা পয়েন্টে রাতভর নাকা চেকিং চালিয়ে লোহার আকরিক বোঝাই ১৩টি ওভারলোডেড ট্রাক আটক করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল রেল সাইডিং থেকে লোহার আকরিক নিয়ে যাওয়ার সময় ওই ট্রাকগুলির উপর নজর পড়ে পুলিশের। নাকা চেকিংয়ের সময় ট্রাকগুলি থামিয়ে কাগজপত্র ও গাড়িতে বহন করা পণ্যের পরিমাণ যাচাই করা হয়। যাচাইয়ের পর অতিরিক্ত বোঝাইয়ের অভিযোগে ট্রাকগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
পরবর্তীতে রঘুনাথপুরের মোটর ভেহিকেলস ইন্সপেক্টর সংশ্লিষ্ট গাড়িগুলির বিরুদ্ধে ই-চালান জারি করেন। ১৩টি ট্রাকের ক্ষেত্রে মোট ৮ লক্ষ টাকারও বেশি জরিমানা ধার্য করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সড়ক নিরাপত্তা বজায় রাখা এবং পরিবহণ সংক্রান্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।
পুরুলিয়া জেলা পুলিশের এই অভিযানে একদিকে যেমন ওভারলোডিংয়ের বিরুদ্ধে কড়া বার্তা গেল, তেমনই সড়ক নিরাপত্তা ও পরিবহণ বিধি মেনে চলার বিষয়েও জোর দেওয়া হল।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image