2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ বন্দে ভারত থামুক বরাভূমে! পর্যটন কনক্লেভের পর রেলের কাছে জোরালো দাবি
ব্রেকিং নিউজ

বন্দে ভারত থামুক বরাভূমে! পর্যটন কনক্লেভের পর রেলের কাছে জোরালো দাবি

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
8 August 2026, 03:11 PM 35 ভিউ 1 মিনিট পড়ুন
বন্দে ভারত থামুক বরাভূমে! পর্যটন কনক্লেভের পর রেলের কাছে জোরালো দাবি
ফাইল চিত্র: Asansol, West Bengal, India
পুরুলিয়া: পর্যটনের প্রসারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি আরও জোরালো হল পুরুলিয়ায়। ‘পুরুলিয়া ট্যুরিজম কনক্লেভ–২০২৬’-এর আয়োজনের পরই বরাভূম রেলস্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বলরামপুরের একটি বেসরকারি রিসর্টে অনুষ্ঠিত হয় ‘পুরুলিয়া ট্যুরিজম কনক্লেভ–২০২৬’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ, পর্যটন প্রতিমন্ত্রী প্রতিমা চক্রবর্তী, পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায়, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্টরা।
এই আবহেই বরাভূম রেলস্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আদ্রা ডিভিশনের ডিআরএমের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে পর্যটক ও সাধারণ যাত্রীদের সুবিধার কথা তুলে ধরে বরাভূমে ট্রেন থামানোর পাশাপাশি কয়েকটি ট্রেনের রুট সম্প্রসারণেরও দাবি জানানো হয়েছে।
স্থানীয়দের বক্তব্য, বরাভূম স্টেশন থেকে অযোধ্যা পাহাড়-সহ পুরুলিয়ার বিভিন্ন পর্যটনকেন্দ্রে সহজেই পৌঁছনো সম্ভব। কিন্তু পর্যাপ্ত ট্রেন পরিষেবা না থাকায় পর্যটক ও নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হয়। তাই পর্যটনের প্রসার এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বরাভূমে বন্দে ভারত-সহ গুরুত্বপূর্ণ ট্রেনগুলির স্টপেজ দেওয়ার দাবি উঠেছে।
রেল কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বিবেচনা করে ইতিবাচক পদক্ষেপ করবে—এমনটাই আশা করছেন বলরামপুরের বাসিন্দারা।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image