2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ দমকল আসতে আসতেই সব পুড়ে গেল!’ বলরামপুরের অগ্নিকাণ্ডে স্থায়ী দমকল কেন্দ্রের দাবি
ব্রেকিং নিউজ

দমকল আসতে আসতেই সব পুড়ে গেল!’ বলরামপুরের অগ্নিকাণ্ডে স্থায়ী দমকল কেন্দ্রের দাবি

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
13 August 2026, 10:15 AM 110 ভিউ 1 মিনিট পড়ুন
দমকল আসতে আসতেই সব পুড়ে গেল!’ বলরামপুরের অগ্নিকাণ্ডে স্থায়ী দমকল কেন্দ্রের দাবি
ফাইল চিত্র: Balarampur, West Bengal, India
✍️পুরুলিয়ার বলরামপুরে কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিট নাগাদ বলরামপুর থানার পাথর বাঁধ এলাকায় একটি টেন্টে আগুন লাগে। ওই টেন্টে ডেকোরেটার্স ব্যবসায়ী চৈতন মুর্মুর চেয়ার, কার্পেট, লাইট-সহ বিভিন্ন সামগ্রী মজুত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আগুন দেখতে পান ব্যবসায়ীর বাবা। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে যায় বিপুল পরিমাণ ডেকোরেটার্সের সামগ্রী। আগুনে একটি বাইকও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ব্যবসায়ীর দাবি, ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, দমকল পৌঁছতে দীর্ঘ সময় লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। তাঁদের দাবি, বলরামপুরে স্থায়ী দমকল কেন্দ্র থাকলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। অগ্নিকাণ্ডের পর ফের জোরালো হয়েছে বলরামপুরে স্থায়ী দমকল কেন্দ্র তৈরির দাবি।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image