2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ পুরুলিয়ায় উন্নয়ন থমকে? ৫০০ কর্মী-আধিকারিককে নিয়ে বৈঠকে দিলীপ
ব্রেকিং নিউজ

পুরুলিয়ায় উন্নয়ন থমকে? ৫০০ কর্মী-আধিকারিককে নিয়ে বৈঠকে দিলীপ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
14 August 2026, 11:57 PM 42 ভিউ 1 মিনিট পড়ুন
পুরুলিয়ায় উন্নয়ন থমকে? ৫০০ কর্মী-আধিকারিককে নিয়ে বৈঠকে দিলীপ
ফাইল চিত্র: Purulia, Purulia - II, West Bengal, India
পুরুলিয়া: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম পুরুলিয়া জেলায় পঞ্চায়েত স্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। জেলা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, সেক্রেটারি-সহ প্রায় ৫০০ আধিকারিক ও কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে আবাস যোজনা, ভিভি রামজি, শৌচালয়, স্বনির্ভর গোষ্ঠী-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী। কোথায় কাজের গতি কম, কোন প্রকল্প কোন পর্যায়ে রয়েছে এবং কীভাবে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দাবি করেন, পুরুলিয়ায় পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ ধীর গতিতে চলছে। সেই কাজে গতি আনতেই এই পর্যালোচনা বৈঠক করা হয়েছে। তাঁর দাবি, নির্বাচনের পর প্রায় তিন মাস উন্নয়নের কাজ ধীর গতিতে চলেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই কাজে জোর দেওয়া হচ্ছে।
আবাস যোজনার সার্ভের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সার্ভে চলবে বলে জানান মন্ত্রী।
পঞ্চায়েত কর্মীদের রাজনৈতিক কাজে জড়িয়ে পড়া নিয়েও কড়া বার্তা দেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, কর্মচারীদের মধ্যে রাজনীতি করা চলবে না। প্রয়োজনে পঞ্চায়েতগুলিতে গিয়ে সরাসরি বৈঠক করারও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, মহম্মদ সেলিমের আরএসএসের বিদেশি অনুদান সংক্রান্ত মন্তব্যের জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করেন, “মহম্মদ সেলিম কি আজকাল স্বপ্ন দেখেন?” মন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image