2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ! কালো পতাকা, ‘চোর চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান
ব্রেকিং নিউজ

কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ! কালো পতাকা, ‘চোর চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
18 August 2026, 06:46 PM 43 ভিউ 1 মিনিট পড়ুন
কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ! কালো পতাকা, ‘চোর চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান
ফাইল চিত্র: South Dumdum, Kolkata Metropolitan Area, West Bengal, India
কলকাতা: কলকাতা বিমানবন্দর চত্বরে মঙ্গলবার বিক্ষোভের মুখে পড়লেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বিমানবন্দর কর্তৃপক্ষের একটি বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। হাতে কালো পতাকা নিয়ে তাঁকে লক্ষ্য করে ওঠে ‘চোর চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান।
জানা গিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষের অফিসে নির্ধারিত বৈঠকে যোগ দিতে পৌঁছেছিলেন সৌগত রায়। সেই সময়ই তাঁর গাড়িকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত তাঁকে বিক্ষোভকারীদের ভিড় থেকে সরিয়ে নিয়ে যায়।
বিক্ষোভের পিছনে বিজেপি কর্মী-সমর্থকদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। 
উল্লেখ্য, এর আগেও মে মাসে নিমতায় সৌগত রায়কে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছিল। সেই সময়ও ‘চোর চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল।
বিমানবন্দর চত্বরে সাংসদকে ঘিরে এই বিক্ষোভের ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image