2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ BREAKING NEWS রামপুরহাটে প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে দেহ উদ্ধার
ব্রেকিং নিউজ

BREAKING NEWS রামপুরহাটে প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে দেহ উদ্ধার

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
16 August 2026, 08:59 AM 31 ভিউ 1 মিনিট পড়ুন
BREAKING NEWS রামপুরহাটে প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে দেহ উদ্ধার
রামপুরহাট: বীরভূমের রামপুরহাটে চাঞ্চল্যকর ঘটনা। প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে রামপুরহাটের হাটতলায় তাঁর বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে। কীভাবে এবং কী কারণে এই মৃত্যু ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।
আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং একাধিকবার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক মহল ও স্থানীয় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image