2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ বোলবোমের আগেই ডিজেতে ‘ব্রেক’! বলরামপুরে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত ৩ সাউন্ড সিস্টেম
ব্রেকিং নিউজ

বোলবোমের আগেই ডিজেতে ‘ব্রেক’! বলরামপুরে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত ৩ সাউন্ড সিস্টেম

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
9 August 2026, 07:12 PM 97 ভিউ 1 মিনিট পড়ুন
বোলবোমের আগেই ডিজেতে ‘ব্রেক’! বলরামপুরে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত ৩ সাউন্ড সিস্টেম
ফাইল চিত্র: Balarampur, West Bengal, India
বলরামপুর: শ্রাবণ মাসের চতুর্থ রবিবারকে ঘিরে বোলবোম যাত্রার প্রস্তুতির মাঝেই ডিজের দাপট রুখতে কড়া পদক্ষেপ নিল বলরামপুর থানার পুলিশ। একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট তিনটি ডিজে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি ডিজের মালিক ও গাড়ির চালক-সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, রাঙ্গাডি গ্রাম থেকে একটি এবং দলদিরি মোড় এলাকা থেকে দুটি ডিজে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, শ্রাবণের চতুর্থ রবিবার উপলক্ষে বলরামপুরের বিভিন্ন এলাকার শিবভক্তরা ডিজে সাউন্ড সিস্টেম নিয়ে বাগমুন্ডির লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে বোলবোম যাত্রায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এরই মধ্যে ডিজের অতিরিক্ত শব্দে সাধারণ মানুষের অসুবিধা এবং শব্দদূষণের অভিযোগ পুলিশের কাছে পৌঁছয়। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়ে অভিযান চালায় বলরামপুর থানার পুলিশ। অভিযানে তিনটি সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করা হয়।
পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—ঝাড়খণ্ড কিংবা অন্য কোনও থানা এলাকা থেকে ডিজে সাউন্ড সিস্টেম এনে শব্দদূষণ করলেও রেহাই মিলবে না। আইন ভাঙলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করা হবে।
বোলবোম যাত্রাকে কেন্দ্র করে পুলিশের এই কড়া পদক্ষেপে এলাকায় চর্চা শুরু হয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image