2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ রাস্তায় যমরাজ দেখে থমকে বাইক আরোহীরা! হুড়া ট্র্যাফিক গার্ডের চমক
ব্রেকিং নিউজ

রাস্তায় যমরাজ দেখে থমকে বাইক আরোহীরা! হুড়া ট্র্যাফিক গার্ডের চমক

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
7 August 2026, 07:13 PM 18 ভিউ 1 মিনিট পড়ুন
রাস্তায় যমরাজ দেখে থমকে বাইক আরোহীরা! হুড়া ট্র্যাফিক গার্ডের চমক
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
ট্র্যাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল হুড়া সাব ট্র্যাফিক গার্ড। পুরুলিয়া–বাঁকুড়া ৩১৪ নম্বর জাতীয় সড়কে যমরাজ ও চিত্রগুপ্তের চরিত্রে সেজে পথচলতি বাইক আরোহীদের ট্র্যাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয়।
এদিন ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে হেলমেট পরার গুরুত্ব, একটি মোটরসাইকেলে দু'জনের বেশি আরোহী না তোলা, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা-সহ বিভিন্ন ট্র্যাফিক বিধি সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি যমরাজ ও চিত্রগুপ্তের অভিনয়ের মাধ্যমে বাইক আরোহীদের থামিয়ে বলা হয়, জীবন অমূল্য—তাই নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে ট্র্যাফিক আইন অবশ্যই মেনে চলতে হবে।
ট্র্যাফিক পুলিশের মতে, শুধুমাত্র প্রচার বা জরিমানা নয়, ব্যতিক্রমী উপায়ে সচেতনতার বার্তা পৌঁছে দিলে তা মানুষের মনে বেশি প্রভাব ফেলে। সেই ভাবনা থেকেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। তাঁদের মতে, সড়ক দুর্ঘটনা কমাতে এবং মানুষকে ট্র্যাফিক আইন মানতে উৎসাহিত করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image