2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ অযোধ্যা পাহাড়ে দার্জিলিংয়ের আদলে রোপওয়ে! বড় ঘোষণা পুরুলিয়া ট্যুরিজম কনক্লেভে
ব্রেকিং নিউজ

অযোধ্যা পাহাড়ে দার্জিলিংয়ের আদলে রোপওয়ে! বড় ঘোষণা পুরুলিয়া ট্যুরিজম কনক্লেভে

Avatar of Newsvoiceofpurulia
Newsvoiceofpurulia
6 August 2026, 10:35 PM 37 ভিউ 1 মিনিট পড়ুন
অযোধ্যা পাহাড়ে দার্জিলিংয়ের আদলে রোপওয়ে! বড় ঘোষণা পুরুলিয়া ট্যুরিজম কনক্লেভে
পুরুলিয়া: পর্যটনের মানচিত্রে পুরুলিয়াকে আরও আকর্ষণীয় করে তুলতে বড় উদ্যোগের ইঙ্গিত মিলল 'পুরুলিয়া ট্যুরিজম কনক্লেভ–২০২৬'-এ। জেলা প্রশাসনের উদ্যোগে বলরামপুরের একটি বেসরকারি রিসর্টে অনুষ্ঠিত এই কনক্লেভে অযোধ্যা পাহাড়ে দার্জিলিংয়ের আদলে রোপওয়ে নির্মাণের প্রস্তাব বিশেষভাবে উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ, পর্যটন প্রতিমন্ত্রী প্রতিমা চক্রবর্তী, পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায়, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলাশাসক সুধীর কোন্থম, জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, ডিএফও অঞ্জন গুহ, জেলার বিভিন্ন বিধায়ক এবং জেলার বিভিন্ন প্রান্তের হোটেল ও রিসর্ট মালিকরা।
কনক্লেভে রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে পর্যটন শিল্পের উদ্যোক্তাদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পর্যটন শিল্পের উন্নয়নে সরকারি সহযোগিতার আশ্বাস দেন পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
আলোচনায় অযোধ্যা পাহাড়ে রোপওয়ে নির্মাণের পাশাপাশি নিবারণ সায়রসহ বিভিন্ন জলাধারে ওয়াটার অ্যাক্টিভিটি চালুর প্রস্তাব এবং রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে রক ক্লাইম্বিং ও অ্যাডভেঞ্চার ট্যুরিজম সম্প্রসারণের পরিকল্পনাও উঠে আসে।
পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিনিধিরাও তাঁদের বিভিন্ন দাবি ও প্রস্তাব প্রশাসনের সামনে তুলে ধরেন। রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং পর্যটন উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগে ভবিষ্যতে পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কনক্লেভ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, অযোধ্যা পাহাড়ে রোপওয়ে নির্মাণের বিষয়টি বর্তমানে একটি প্রস্তাব হিসেবে আলোচনায় উঠে এসেছে। প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে এখনও আনুষ্ঠানিক অনুমোদন ঘোষণা করা হয়নি।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image