2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ মোবাইলের টাকার জেরে মায়ের উপর হামলা—অভিযুক্ত ছেলে, গুরুতর আহত মহিলা হাসপাতালে
ব্রেকিং নিউজ

মোবাইলের টাকার জেরে মায়ের উপর হামলা—অভিযুক্ত ছেলে, গুরুতর আহত মহিলা হাসপাতালে

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
7 August 2026, 06:58 PM 16 ভিউ 1 মিনিট পড়ুন
মোবাইলের টাকার জেরে মায়ের উপর হামলা—অভিযুক্ত ছেলে, গুরুতর আহত মহিলা হাসপাতালে

পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত দড়দা অঞ্চলের ধাতকিডি গ্রামে মোবাইল ফোন কেনার জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় এক যুবক নিজের মায়ের উপর হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হন বিমলা মাহাতো নামে এক মহিলা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ফলারি মাহাতো মদ্যপ অবস্থায় মোবাইল ফোন কেনার জন্য তাঁর মা বিমলা মাহাতোর কাছে টাকা চান। কিন্তু মা টাকা দিতে অস্বীকার করলে দু'জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় উত্তেজিত হয়ে ফলারি মাহাতো কাঠের একটি বস্তু দিয়ে মায়ের মাথায় আঘাত করেন।

আঘাতের জেরে বিমলা মাহাতো ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে তাঁর স্বামী অঙ্কুর মাহাতো বাড়িতে পৌঁছে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় বাসিন্দারা বলরামপুর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ফলারি মাহাতোর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অন্দরের এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image