2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ অস্ত্রোপচারের পর হাসপাতালে মিঠুন চক্রবর্তী, খোঁজ নিতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ব্রেকিং নিউজ

অস্ত্রোপচারের পর হাসপাতালে মিঠুন চক্রবর্তী, খোঁজ নিতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
7 August 2026, 07:01 PM 14 ভিউ 1 মিনিট পড়ুন
অস্ত্রোপচারের পর হাসপাতালে মিঠুন চক্রবর্তী, খোঁজ নিতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী বর্তমানে কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, গতকাল তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মিঠুন চক্রবর্তীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। এরপর তিনি অভিনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
সূত্রের খবর, অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন চক্রবর্তী এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
মিঠুন চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগী ও শুভানুধ্যায়ীরাও।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image