2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ আশা কর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর পর বড় মোড়! বাড়িতে দোলা সেন–কুণাল ঘোষ
ব্রেকিং নিউজ

আশা কর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর পর বড় মোড়! বাড়িতে দোলা সেন–কুণাল ঘোষ

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
7 August 2026, 06:47 PM 32 ভিউ 1 মিনিট পড়ুন
আশা কর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর পর বড় মোড়! বাড়িতে দোলা সেন–কুণাল ঘোষ

বাঁকুড়া: গঙ্গাজলঘাটি ব্লকের ভালুকাথোল গ্রামের মৃত আশা কর্মী রুম্পা মণ্ডলের বাড়িতে পৌঁছালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার সেখানে যান সাংসদ দোলা সেন ও বিধায়ক কুণাল ঘোষ। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মীরা।

প্রয়াত আশা কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি রাজ্য সরকারের কাছে মৃতার পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবি তোলেন তাঁরা।

এদিন কুণাল ঘোষ অভিযোগ করেন, ই-কেওয়াইসি (e-KYC) সংক্রান্ত কাজের নামে আশা কর্মীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে অসহযোগিতার অভিযোগও রয়েছে।

অন্যদিকে সাংসদ দোলা সেন বলেন, "দিদি পরিবারের পাশে আছেন।" তবে মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই ঘটনাকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না এবং রাজনীতি থেকে দূরে থাকতেই আগ্রহী।

উল্লেখ্য, শালতোড়ার বিজেপি বিধায়িকা চন্দনা বাউড়ির একটি ভাইরাল মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যদিও রুম্পা মণ্ডলের মৃত্যুর সঙ্গে ওই মন্তব্যের কোনও সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি তদন্তে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image