2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ ২০ লক্ষ টাকার ঝাড়খণ্ড লটারি উদ্ধার, গ্রেফতার এক
ব্রেকিং নিউজ

২০ লক্ষ টাকার ঝাড়খণ্ড লটারি উদ্ধার, গ্রেফতার এক

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
25 September 2026, 10:19 PM 32 ভিউ 1 মিনিট পড়ুন
২০ লক্ষ টাকার ঝাড়খণ্ড লটারি উদ্ধার, গ্রেফতার এক
ফাইল চিত্র: Asansol Bazar, 713 301 Asansol, West Bengal, India
Media
জামুড়িয়া: পাচারের আগেই প্রায় ২০ লক্ষ টাকার ঝাড়খণ্ড লটারি উদ্ধার করল জামুড়িয়া থানার পুলিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ সমীর। তার বাবার নাম শেখ ওসমান। বাড়ি বীরভূম জেলার বড়রা গ্রামে। অভিযোগ, সে পশ্চিম বর্ধমানের বারাবনি এলাকা থেকে বিপুল পরিমাণ ঝাড়খণ্ড লটারি নিয়ে নিজের গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল।
গোপন সূত্রে খবর পেয়ে জামুড়িয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পুলিশ জামুড়িয়ার বড়কোলা ঘাট এলাকায় নজরদারি চালায়। সেখানেই শেখ সমীরকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ ঝাড়খণ্ড লটারি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া লটারির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
Media

পুলিশের দাবি, ধৃত ব্যক্তির কাছে লটারি বহনের কোনও বৈধ কাগজপত্র ছিল না। এরপর তাকে আটক করে চুরুলিয়া ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময়ে গ্রেফতার করা হয়।
শুক্রবার ধৃতকে আসানসোল মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তার পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে। এই লটারি চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কোথা থেকে এই লটারি আনা হচ্ছিল, তা খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image