2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ হাজার হাজার টন ‘নকল’ TMT বার! নিতুড়িয়ার কারখানায় বছরের পর বছর কী চলছিল?
ব্রেকিং নিউজ

হাজার হাজার টন ‘নকল’ TMT বার! নিতুড়িয়ার কারখানায় বছরের পর বছর কী চলছিল?

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
26 September 2026, 11:36 PM 49 ভিউ 1 মিনিট পড়ুন
হাজার হাজার টন ‘নকল’ TMT বার! নিতুড়িয়ার কারখানায় বছরের পর বছর কী চলছিল?
Media
নিতুড়িয়া, পুরুলিয়া: হাজার হাজার টন সন্দেহভাজন নকল TMT বার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায়। অভিযোগ, নিতুড়িয়ার একটি ইস্পাত কারখানায় দীর্ঘদিন ধরে একটি বহুজাতিক স্টিল সংস্থার ট্রেডমার্ক, কপিরাইট ও পেটেন্ট-সংশ্লিষ্ট পরিচয় ব্যবহার করে TMT বার তৈরি ও বিক্রি করা হচ্ছিল।
অভিযোগের কেন্দ্রে রয়েছে ‘পুরুলিয়া ইস্পাত অ্যালয়স প্রাইভেট লিমিটেড’ নামে একটি কারখানা। অভিযোগকারীদের দাবি, ওই কারখানায় সংশ্লিষ্ট বহুজাতিক সংস্থার ব্র্যান্ডের নাম ও পরিচয় ব্যবহার করে নকল TMT বার উৎপাদন করা হচ্ছিল। সম্প্রতি অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ TMT বার উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
আইপি লিগ্যাল অ্যান্ড সার্ভেইল্যান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি টোটন চক্রবর্তীর দাবি, সংশ্লিষ্ট TMT বার নিয়ে আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও উৎপাদন ও বিক্রির কাজ চলছিল। আদালতের নির্দেশ অমান্য করার পাশাপাশি সরকারি কর ফাঁকির অভিযোগও তোলা হয়েছে।
ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে—যদি অভিযোগ সত্যি হয়, তাহলে এতদিন ধরে কীভাবে চলছিল এই কারবার? কোথায় সরবরাহ করা হতো এই TMT বার? এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না?
বিপুল পরিমাণ TMT বার উদ্ধারের পর এখন পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত এগোলেই সামনে আসতে পারে এই কথিত নকল TMT কারবারের আরও তথ্য।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image