2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ সীমান্ত পেরিয়ে পুরুলিয়ায়? আটক ৪ বাংলাদেশি নাগরিক
ব্রেকিং নিউজ

সীমান্ত পেরিয়ে পুরুলিয়ায়? আটক ৪ বাংলাদেশি নাগরিক

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
17 September 2026, 07:29 PM 51 ভিউ 1 মিনিট পড়ুন
সীমান্ত পেরিয়ে পুরুলিয়ায়? আটক ৪ বাংলাদেশি নাগরিক
ফাইল চিত্র: Purulia, West Bengal, India
পুরুলিয়া: সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে পুরুলিয়ায় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ১৩ সেপ্টেম্বর রঘুনাথপুর থানায় গোপন সূত্রে খবর আসে, সালকা হাসপাতাল রোডের পাশে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম মোহাম্মদ তৌহিদ মণ্ডল বলে পরিচয় দেন। তাঁর বাড়ি বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংশা থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তিনি দাবি করেন, গত ১ সেপ্টেম্বর আরও কয়েকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুরুলিয়া টাউন থানা এলাকার একটি আবাসনে পুলিশি তল্লাশি চালানো হয়। সেখান থেকে আরও তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাঁরা হলেন মো. জাহিদ ইমন, সুমন শেখ এবং শান্ত হোসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের বাড়ি বাংলাদেশের রাজবাড়ি ও কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায়।
বর্তমানে চারজনকেই নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তাঁদের বাংলাদেশে ফেরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চেয়ে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর চারজনকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image