2026-10-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ রবিবারও খোলা থাকবে ব্যাংক! কেন??
ব্রেকিং নিউজ

রবিবারও খোলা থাকবে ব্যাংক! কেন??

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
25 September 2026, 10:02 AM 51 ভিউ 1 মিনিট পড়ুন
রবিবারও খোলা থাকবে ব্যাংক! কেন??
ফাইল চিত্র: West Bengal, India
Media
রবিবারও খোলা থাকবে ব্যাংক! জারি কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা
ব্যাংক গ্রাহকদের জন্য বড় খবর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, আগামী রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং Regional Rural Bank বা RRB স্বাভাবিকভাবে খোলা থাকবে।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘটের কারণে গ্রাহকদের যাতে টানা কয়েকদিন ব্যাংকিং পরিষেবা থেকে সমস্যায় পড়তে না হয়, সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা।
RBI-ও ২৭ সেপ্টেম্বর সমস্ত ব্যাংক শাখা, অফিস, ATM-linked branch এবং Currency Chest চালু রাখার অনুমোদন দিয়েছে।
অর্থাৎ জরুরি ব্যাংকিং কাজ থাকলে ২৭ সেপ্টেম্বর, রবিবার রাষ্ট্রায়ত্ত বা আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের পরিষেবা পাওয়া যাবে।
তবে আপনার নির্দিষ্ট শাখায় কোন কোন পরিষেবা এবং কী সময়ে পাওয়া যাবে, যাওয়ার আগে শাখার সঙ্গে একবার নিশ্চিত করে নেওয়া ভালো।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image