2026-11-16
--°C Purulia
বাং
ডার্ক মোড
হোম ব্রেকিং নিউজ মৌতড় কালী মন্দিরে চুরির পর বড় তৎপরতা! ঘটনাস্থলে মন্ত্রী-পুলিশ সুপার
ব্রেকিং নিউজ

মৌতড় কালী মন্দিরে চুরির পর বড় তৎপরতা! ঘটনাস্থলে মন্ত্রী-পুলিশ সুপার

Avatar of Newsvoicepurulia
Newsvoicepurulia
2 October 2026, 11:04 PM 34 ভিউ 1 মিনিট পড়ুন
মৌতড় কালী মন্দিরে চুরির পর বড় তৎপরতা! ঘটনাস্থলে মন্ত্রী-পুলিশ সুপার
Media
পুরুলিয়া: পুরুলিয়ার ঐতিহ্যবাহী মৌতড়ের মা বড়কালীর মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে একাধিক তালা ভেঙে মন্দিরে ঢুকে প্রতিমার গায়ে থাকা লক্ষাধিক টাকার অলংকার চুরি করে পালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার সকালে সেবাইতরা বিষয়টি দেখতে পান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে নামেন পুলিশ আধিকারিকরা। চুরির ঘটনায় তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী নদীয়া চাঁদ বাউরী, পুরুলিয়া জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। মন্দির চত্বর পরিদর্শন করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরের সিসিটিভির হার্ডডিস্কে যান্ত্রিক ত্রুটি রয়েছে। সেটি পরীক্ষার জন্য নিয়ে গিয়েছে পুলিশ। দুষ্কৃতীরা কীভাবে মন্দিরে প্রবেশ করল এবং চুরির ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি যাওয়া অলংকার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মৌতড়ের ঐতিহ্যবাহী এই মন্দিরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত ঘটনার কিনারা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

মন্তব্যসমূহ (0)

Replying...

পরবর্তী খবর লোড হচ্ছে...

× Fullscreen Image